image

আজ থেকে আর মাত্র ১০ বছর পর আমার অবস্থা যেমন হবে --

: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
- না স্যার, গুগল'স পিৎজা।

: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
- না স্যার, দোকানটা কিনে নিয়েছে গুগল !

: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?

: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিৎজা অর্ডার করেছেন।

: আমি এবারও ওটাই চাই।
- কিন্তু স্যার, কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিৎজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।

: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!

: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।

: আমার অন্য আয়ের উৎস আছে।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।

: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে ! (সংগ্রহীত)

#husain97

image

#husain

image

ছাত্রজীবনটা যারা আরামে কাটিয়েছে , ৫ বছর পরের জীবনটা তাঁদের জন্য জাহান্নাম হয়ে গেছে । ঘুরলাম ফিরলাম ,আর খাইলাম টাইপের একটা ছেলে মেয়েকেও আমি কখনো দেখি নাই , প্রাইভেট জব , সরকারী চাকুরী অথবা অন্য ভালো কোন জায়গায় গিয়ে শাইন করতে পেরেছে ।
মেকাপের আস্তর লাগিয়ে যে মেয়েগুলা ক্যাম্পাসে আসতো তাঁদের শেষ পরিণতি ছিল অনার্সের আগেই বিয়ে । অনার্সের পর অনেকেই ঠিক মতো মাস্টার্সটাও করতে পারে নাই ।
যে ছেলেগুলো সারাদিন কবি সাহিত্যিক হয়ে বিভিন্ন জনের উপর ক্রাশ খেতো , ""বান্ধবী ছাড়া লাইফ ইম্পসিবল "" টাইপের স্লোগান নিয়ে ক্যাম্পাস মাতিয়ে রাখতো তাঁদের খবর নিয়ে দেখুন তো ? একটাকেও ভালো কোন জায়গায় পাবেন না । হয় ফেসবুকে গিটার নিয়ে ছবি দেয় । নতুবা শার্টের বোতাম খুলে একটা রোমান্টিক গানের লাইন ক্যাপশন দিয়ে পিক আপলোড করে ।
এক মেয়ে খুব গর্ব করে বলেছিল তার জুতা আছে ১২ জোড়া । এই ১২ জোড়া জুতা শুধু ক্যাম্পাসে আসার জন্য ইউজ করে সে । বিয়ে বা অন্য কোন অনুষ্ঠানে নতুন জুতা ছাড়া যায় না ।
বন্ধুত্বের দোহাই দিয়ে কলমের হেড থেকে শুরু করে খাতার কাগজ সব কিছু দিয়ে একাই ১৮ সিট দখল করে ফেলা জেনারেশনটা দিন শেষে নিজের একটা সিটের জন্যই লড়ে যায় । আফসোস কেউ তাঁদের জন্য সেই সিটটা ধরে দেয় না ।
একই ক্যাম্পাসে একটা মেয়ে নিজের খরচ জোগায় টিউশনের জোরে । আর অন্য একটা মেয়ে খরচ মেটায় বয় ফ্রেন্ডের মানিব্যাগ থেকে । দুইটা কি এক লেভেলের হইলো ? প্রথমজনের আত্মসম্মানবোধ আছে । পরের জনের আত্মসম্মানবোধ নাই । লেইম পার্সোনালিটি ।
একটা ছেলে নিয়মিত পড়াশুনা করে এভারেজ রেজাল্ট করেছে । অন্যজন গিটার বাজিয়ে সেকেন্ড ক্লাস পেয়ে দর্শন কপচায় । এই দুইজন কি একরকম ? অবশ্যই না । প্রথমটাকে দিয়ে সংসার করা যাবে । পরেরটাকে নিয়ে কবিতা লেখানো যাবে ।
একজন বাহারি লোফার পায়ে বিবিএ ফ্যাকাল্টিতে গিয়ে মেয়েদের ক্রাশ হয়েছে । অন্যজন সেই সুযোগ পায় নাই । গড়পরতা জামাকাপড়েই সুপারহিট । দুইজন কি এক লেভেলের হইলো ? প্রথমজনকে দিয়ে মডেলিং র্যাম্পে হাঁটানো যাবে । পরের জনকে জীবনের মঞ্চে হাটানো যাবে ।
একজন বড় ভাইয়ের রাজনীতি করে বেড়িয়েছে । দোকানে বাকি খেয়ে হুঙ্কার ছেড়েছে । অন্যজন একটা নিপাট সুন্দর জীবন যাপন করেছে । প্রথমজন রাজনৈতিক লবিং করে একটা সেকেন্ড ক্লাস জব পাবে । আর পরের জন নিজের চেষ্টায় সব থেকে সেরা পজিশনটাই পাবে ।
মেকাপটা একটু কমায় দাও ।
আড়ম্বরটা একটু কম করো ।
মেকাপ গলে পড়তে সময় লাগে না । ফেসবুকের ডিপি চেঞ্জ হইতেও টাইম লাগে না । একটু গরম লাগলেই বাহারি রঙের হাতপাখা বের হয় । বাসায় থেকে তিন বেলা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে রাতের বেলা যারা ডিপ্রেশনের স্ট্যাটাস দেয় তাঁদেরকে চিনে রাখুন ।
দুইদিন পর যখন জিজ্ঞেস করা হবে , কি করেন আপনি ? তখন যেন উত্তরটা বুক ফুলিয়ে দিতে পারেন ।
#collected

image

#বল্টুর_মজার_জোকসঃ
বল্টু প্রতিদিন আল্লাহর উদ্দ্যেশে একটা করে চিঠি লিখত আর বেলুন বেধে আকাশে উড়িয়ে দিতো!
#চিঠিতে_লিখতোঃ হে আল্লাহ আমাকে ১ লক্ষ টাকা দাও!
বল্টুর বাড়ির পাশেই ছিল থানা!
চিঠিসহ বেলুন উড়ে গিয়ে পড়তো থানায়!
থানার পুলিশরা প্রতিদিন বল্টুর চিঠি পড়তো!তাঁরা ভাবলো ছেলেটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন!
তাই তাঁরা সকলে মিলে টাকা তুলতে লাগলো!
খুব চেষ্টা করে তাঁরা ৫০ হাজার টাকা যোগাড় করে একজন পুলিশকে টাকাসহ পাঠাল বল্টুর কাছে!
তারপর পুলিশটি বল্টুকে ৫০ হাজার টাকা দিলো!
তার পরের দিন বল্টু আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে!তাতে যা লেখা ছিল তা পড়ে সব পুলিশই বেহুস!
#চিঠিতে_লেখা_ছিলঃ হে আল্লাহ টাকাটা যখন দিলেই পুলিশকে দিলে কেনো?শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে!

imageimage
+18

image

" 5G / ৫জি " আমাদের কাছে অনেক পরিচিত একটি নাম। আসুন, জেনে নেই ইন্টারনেট নেটওয়ার্ক ৫জি সম্পর্কে কিছু অজানা তথ্য...

# বর্তমান 4G থেকে অন্ততপক্ষে ১০০ গুণ বেশী নেটওয়ার্ক 5G.. এর ফলে যে কোন HD মুভিও সেকেন্ডের মাঝেই ডাউনলোড করে ফেলতে পারবেন।

# 4G এর তুলনায় নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। এর ফলে ব্যাটারী অনেকক্ষণ ব্যাকাপ দিতে পারবে।

# ইন্টারনেট স্পিড এবং কভারেজ বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে অনেক কাজ করা যাবে এবং পাহাড়ী / দূর্গম অঞ্চল গুলোতেও চিকিৎসা সেবা পৌঁছানো যাবে।

# দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নীচেও কর্মীরা নির্ঝঞ্ঝাটে গোটা দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এই ফাইভ জি নেটওয়ার্ক এলে।

# ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে রিমোট পরিচালিত যানবাহন ও মেশিনকেও নির্ঝঞ্ঝাটে চালানো সম্ভব হবে। যেটা টুজি, থ্রিজি ও ফোর জি-তে যেটা অকল্পনীয়, ফাইভ জি-তে অনায়াসে তা সম্ভব।

# ২০১৯ এর মাঝামাঝি 5G সাপোর্ট করা মোবাইল বাজারে আসা শুরু করবে।