دریافت پوسٹسہمارے Discover صفحہ پر دلکش مواد اور متنوع نقطہ نظر کو دریافت کریں۔ تازہ خیالات کو اجاگر کریں اور بامعنی گفتگو میں مشغول ہوں۔
LebFace Is a Social Community. Find Meet Friends Online. Search Faster, Better & Smarter at LebFace Now!
https://lebface.com
আর কি হবে এমন জনম
বসব সাধু মেলে ৷
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে ৷৷
কত কত লক্ষ যোনী
ভ্রমন করেছ জানি
মানব কূলে মনরে তুমি
এসে কী করিলে ৷৷
মানব কূলেতে আশায়
কত দেব দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে ৷৷
ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে ৷৷
https://baulamon.com/helay-helay-din-boye-jay
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে ৷
চাতক প্রায় অহর্নিশী
চেয়ে থাকে কালোশশী
হব বলে চরণদাসী
ও তা হয়না কপাল গুণে ॥
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে ॥
যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদায়
ঐ প্রেম যে করে সেই জানে ॥
সত্য বল সুপথে চল, ওরে আমার মন....
সত্য বল সুপথে চল, ওরে আমার মন ৷
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ॥
ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন ॥
পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে মরণ ॥
লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ ॥
Visit for play or Download.....
সত্য বল সুপথে চল, ওরে আমার মন ৷
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ॥
ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন ॥
পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে মরণ ॥
লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ ॥
Visit for play or Download.....